বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি আটক - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি আটক


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ০২টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহলদল বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় গাতিপাড়া–দৌলতপুর সড়কের পাশে পরিত্যক্ত একটি বাড়ির গেট সংলগ্ন স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের সর্বমোট সিজার মূল্য ২,১০,৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি বলেন,
“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Top