বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোর এর বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) কার্গোভেহিকেল মাঠ থেকে ১৬০০ পিছ ভারতীয় ট্যাপেনটাডোল ব্যাথা ও চেতনাশক ট্যাবলেট সহ ভারতীয় আনারগাজী (৩৯) নামে একজন ট্রাক চালক আটক হয়েছে। রোববার দুপুরে ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক ডাব্লিউ বি ১১-ডি-০৩৯৭ তল্লাশি করে নেশাজাতীয় ওই ট্যাবলেটের চালানটি উদ্ধার করে।আটককৃত আনার গাজি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার সুখপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।

স্থানীয়রা জানায় প্রতিদিন আমদানি পণ্যর সাথে দুই দেশের চোরাকারবারিরা মাদক সহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার করে থাকে। তবে যারা আমদানি রফতানি পণ্য দেখ ভাল এর দায়িত্বে নিয়োজিত তারা এর সাথে জড়িত থাকতে পারে।বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল আইসিপির কার্গো ভেহিকেল মাঠে আমদানি-রপ্তানি গেটে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটির ভেতর থেকে অবৈধ ভারতীয় ১ হাজার ৬০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করে। বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় ট্যাপেনটাডোল আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Top