আপনার ভোট দেশের গতিপথ নির্ধারণ করবে : মাস্টার আঃ মান্নান - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

আপনার ভোট দেশের গতিপথ নির্ধারণ করবে : মাস্টার আঃ মান্নান


স্টাফ রিপোর্টার : ​বরিশাল-২ (উজিরপুর-বানারিপাড়া) সংসদীয় আসনে উপজেলার বড়াকোডার বি কে হাইস্কুল মাঠে গণসংযোগ ও বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এই সভায় প্রায় কয়েক সমর্থকরা অংশ নেন।
​প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর ও বরিশাল-২ আসনের জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিট্যান্ট সেক্রেটারি সাইয়েদ আহমেদ খান,জেলা কর্ম পরিষদ সদস্য এ্যাডভোকেট আজম খান,হাফেজ মাওলানা কাওসার হোসেন,উপজেলা আমির মাওলানা আব্দুল খালেক, জেলা ইউনিট সদস্য সাইফুল ইসলাম সাঈফী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মো: খোকন সরদার জেলা শিবিরের সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন সেলিম,এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক আসিফ আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মো: আনোয়ার হোসেন।
মাস্টার আব্দুল মান্নান ভোটারদের উদ্দেশ্যে বলেন:​”আপনাদের প্রতিটি ভোট মূল্যবান, ভোট অনেক বড় আমানত। তাই ভোট দেওয়ার আগে প্রার্থী দেখে-শুনে ভোট না দিলে আমানতের খেয়ানত হবে এবং সৎ নেতৃত্ব নির্বাচনের সুযোগ হারাতে হবে। আপনার সঠিক সিদ্ধান্ত প্রদান করা একটি ভোটে দেশের গতিপথ নির্ধারিত হতে পারে। তাই ইনসাফের দেশ গড়তে আমাদেরকে দাঁড়িপাল্লায় এবং গনভোটে হ্যাঁ ভোট দিতে হবে”।

Top