বেনাপোল বন্দর র্কমচারীদরে মানববন্ধন ১ ঘন্টা আমদানি,রফতানি বন্ধ - Alokitobarta
আজ : রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

বেনাপোল বন্দর র্কমচারীদরে মানববন্ধন ১ ঘন্টা আমদানি,রফতানি বন্ধ


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোলে বন্দর কর্মচারীদের মানববন্ধনে আজ একঘন্টা বন্ধ ছিল আমদানি,রফতানি ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম।মঙ্গলবার সকাল সকাল সাড়ে ৯ টায় থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত স্থলবন্দর দাবি আদায় পরিষদের আয়োজনে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বন্দরের দেড় শতাধিক কর্মচারী অংশ নেয়।

মানবন্ধনে বন্দর কর্মচারীরা বলেন, অফিস সময়ের অতিরিক্ত সময় কাজের পারশ্রমিক হিসাবে তারা গত ২১ বছর ধরে অধিকাল ভাতা পেয়ে আসছিলেন। তবে গত দুই মাস ধরে এই অধিকাল ভাতা বন্ধ করেছে সরকার। এতে তারা অথনৈতিক ও মানসিক ভাবে ক্ষতির স্বিকার হচ্ছেন। বর্তমানে সপ্তাহে ৭ দিনে ২৪ ঘন্টা তাদের অফিস করতে হয়। দ্রুত এই ভাতা চালু না করলে আগামীতে অফিস সময় বিকাল ৫ টার পর থেকে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার হুমকি দেন তারা।এদিকে মানবন্ধনে কর্মবিরতির কারনে বন্ধ হয়ে পড়ে আমদানি,রফতানি ও পণ্য খালাস। এতে বন্দরে সৃষ্টি হয় পণ্যজট।

Top