বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ উপলক্ষে বেনাপোল কাস্টমস হাউসের উদ্যোগে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) বেনাপোল কাস্টমস হাউস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা জি এম আবুল কালাম কায়কোবাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর কমিশনার,কর অঞ্চল, যশোর মোঃ মাসুদ রানা এবং কমিশনার অব কাস্টমস, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর মোঃ আবদুল হাকিম,বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি মোঃ শামছুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।এবছর আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য ছিল “অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস”। আলোচনা সভায় রাজস্ব আদায়, বাণিজ্য সহজীকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে কাস্টমস প্রশাসনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Top