ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য প্রবেশ করেছে বাংলাদেশে। শনিবার (২৪ জানুয়ারী) বিকাল ৪ টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ে ৮ টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।
বিস্ফোরক দ্রব্যর এ চালানটি আমদানি করেছে বাংলাদেশের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। অপরদিকে বিস্ফোরক দ্রব্য রফতানি প্রতিষ্ঠান ভারতের সুপার সিভা শক্তি ক্যামিকেল প্রাইভেড লি. ১৯৪/১৯৬ শ্রীপুরা ইন্ডিয়া। পণ্য চালানটির এলসি নং ০০১২২৫০১০১২০ তারিখ ১৫/১০/২০২৫ কমাশিয়াল ইনভয়েস নং এস এস এস সিপি এল/এক্সপোর্ট /০০৪।বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে ১২৭ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি হয়েছে। বিস্ফোরক দ্রব্যের ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করবে আমদানি কারকের প্রতিনিধি সিঅ্যান্ডফ এজেন্ট। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে নেওয়া হবে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া যাতে নিরাপত্তার সঙ্গে বিস্ফোরক দ্রব্য খালাস করা যায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানান বন্দর কর্মকর্তা।

Top