ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোস্তগোলা ব্রিজের নিচে বালুর বস্তা রেখে ব্যবসার অভিযোগ, নীরব বিআইডব্লিউটিএ! ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বা... মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এই সংকট নিরসনে আজ ঢাকায় আসা আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকেও বিসিবি তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। ফলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা আরও ঘনীভূত হলো।রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।বিসিবির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল,সহ-সভাপতি সাখাওয়াত হোসেন,ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আইসিসি এই সফরকে ‘বরফ গলানোর’ চেষ্টা হিসেবে দেখলেও বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে দল পাঠানো সম্ভব নয়।ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে সংকটের শুরু হয় সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। হিন্দুদের নির্যাতনের অভিযোগ তুলে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দিলে দুই দেশের ক্রিকেট ও কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

এর প্রেক্ষাপটে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে এবং নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।বিসিবির সঙ্গে বৈঠকের পর আইসিসি প্রতিনিধি অ্যান্ড্রু এফগ্রেভ আজ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় বসবেন। বিশেষ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। আইসিসি চায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলা হোক, কারণ তাদের যুক্তি অনুযায়ী ভেন্যু ও লজিস্টিক প্রস্তুতি প্রায় শেষ।অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।উল্লেখ্য, আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দল আসার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে একজন আসতে পারেননি। বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকায় এখন বল আইসিসির কোর্টে। সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি শিগগিরই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

Top