শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে কারও সঙ্গে আপস নয় ফ্যাসিবাদ রোধে ব্যারিকেড হবে পথে পথে নাশকতা দমনে কঠোর সরকার,দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা পোশাক খাতে অস্থিরতা ভুল বার্তা যাচ্ছে ক্রেতার কাছে গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর


নুর নবী জনী: শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর।তাকে ফিরিয়ে আনতে হবে আইনগতভাবে, কূটনৈতিক প্রক্রিয়ায় এবং তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। আর সে দায়িত্ব সরকারের। তিনি বলেন, অন্য কোনো উপায়ে তার আসার সুযোগ নেই। ফিরে আসার নামে নাশকতা, অগ্নিসন্ত্রাস করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শনিবার এই সংসদ-সদস্য যুগান্তরকে বলেন, যে খুনি দেশে গণহত্যা করেছে, গুম, খুন, আয়নাঘর করেছে, তাকে প্রতিরোধ করার জন্য দেশবাসী প্রস্তুত আছে। আমরা মাঠে থাকব এবং জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব। জুলাই যোদ্ধারা জেগে আছে। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আখতার হোসেন। এ সময় তিনি সংসদ-সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানান। ওই অগ্নিকাণ্ডের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে আখতার হোসেন বলেন, সরকার এভাবে আওয়ামী লীগকে দায়মুক্তি দেওয়ার পথ খুঁজছে।

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে অনুষ্ঠিত ওই সমাবেশ শেষে এনসিপির মহানগর ইউনিট এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেন।আখতার হোসেন বলেন, যে বাড়িতে বছরের পর বছর মানুষ বসবাস করছেন, এমনকি ঘটনার আগের রাতেও মানুষ সেখানে ঘুমিয়েছেন, সেই বাড়িকে স্বরাষ্ট্রমন্ত্রী পরিত্যক্ত বলছেন। তার এ বক্তব্যে মনে হচ্ছে, আওয়ামী লীগ ও তাদের অগ্নিসন্ত্রাসের দায় সরকার এড়ানোর সুযোগ তৈরি করছে।তিনি বলেন, সরকারের দুর্বলতার কারণেই আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করার সুযোগ পাচ্ছে। সরকার যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিত এবং দলটির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া কার্যকর করত, তাহলে তাদের সন্ত্রাসীরা এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ পেত না।এ সময় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এ নেতা। তিনি বলেন, গোয়েন্দা সংস্থায় অনেক কর্মকর্তা থাকলেও আওয়ামী লীগ কোথায় নাশকতার পরিকল্পনা করছে, কোথায় একত্র হচ্ছে কিংবা কোথায় অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তা শনাক্ত করতে তারা ব্যর্থ হচ্ছে।

আখতার হোসেন বলেন, সরকার ঘটনা তদন্তের কথা বলছে। কিন্তু ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে। ওই ফুটেজে বাইরে থেকে আগুন নিক্ষেপ করে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়ার দৃশ্য দেখা গেছে। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ থাকার পরও কেন এখন পর্যন্ত আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়নি, সরকারকে তার জবাব দিতে হবে।একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এনসিপির সদস্য সচিব।

Top