বরিশালে পরীক্ষা হলে নারীর কাছে মিলল মোবাইল - Alokitobarta
আজ : সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে পরীক্ষা হলে নারীর কাছে মিলল মোবাইল


প্রতিবেদক,আলোকিত বার্তা:সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে বরিশালে এক নারীকে আটক করা হয়েছে।শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বরিশাল সরকারি বিএম কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।আটককৃত নারী বরিশাল মহানগরীর সিএন্ডবি রোড এলাকার বাসিন্দা বাবুল আক্তারের মেয়ে লুনা (৩১)।

কোতোয়ালি মডেল থানার মো. আল মামুন-উল ইসলাম জানান, পরীক্ষা চলাকালীন সময়ে লুনার গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।

Top