ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল এক কিশোর - Alokitobarta
আজ : রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল এক কিশোর


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল শামিম (১৬) নামে এক কিশোর।ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা শামিম জামালপুর জেলার ইন্তাজ আলীর ছেলে।ভারত থেকে ফেরত আসা শামিম জানায়, গত ১০ ফেব্রুয়ারী ২০২৩ সালে দালালদের মাধ্যেমে রাতের আধারে সীমান্ত পাড়ি দেয়। এরপর ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায় অবস্থানকালে ২০২৪ সালের ৩ এপ্রিল সে পুলিশের কাছে আটক হয়। এরপর তাকে কাশ্মীর বয়েজ শেল্টার হোমে রাখা হয়। সেখান প্রায় ২০ মাস হোমে থাকার পর দেশে ফেরত পাঠায়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন,ফেরত আসা কিশোরকে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।যশোর রাইটস এর এরিয়া কোয়াডিনেটর সফিকুর রহমান বলেন, ফেরত আসা কিশোরকে তাদের নিজ শেল্টার হোমে রেখে পরিবার এর সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

Top