লিডার আসছে’ শ্লোগানে বেনাপোলে বিএনপির আনন্দ মিছিল - Alokitobarta
আজ : রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

লিডার আসছে’ শ্লোগানে বেনাপোলে বিএনপির আনন্দ মিছিল


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোলে ‘লিডার আসছে’ শ্লোগানে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে অংশ নেন কয়েক শতাধিক নেতাকর্মী।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে বেনাপোল বল ফিল্ড থেকে এ মিছিলটি শুরু হয়।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে যশোর ১ শার্শা আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে আনন্দ মিছিলটি বেনাপোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বল ফিল্ডে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মহসিন কবির,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন,সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ,কুদ্দুস আলী বিশ্বাস,আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন,সহ তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা,যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন,পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন প্রমুখ।মিছিলের আগে এক পথসভায় আয়োজকরা বলেন, আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতে এবং দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।

Top