বিভাগীয় ইজতেমায় মুসল্লিদের সাথে মাওলানা আবদুল জব্বার - Alokitobarta
আজ : রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরাদ্দ বেড়েছে জ্যামিতিক হারে,তলানিতে সেবা,নেই ইঞ্জিন-কোচ সারা দেশে লাগামহীন অপরাধে দিশেহারা মানুষ বর্তমান বাস্তবতা কী বলে-সত্যি কি হাসিনা দেশে ফিরতে পারবেন? ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে

বিভাগীয় ইজতেমায় মুসল্লিদের সাথে মাওলানা আবদুল জব্বার


মোহাম্মাদ মহাব্বাতুল্লাহ মাহাদ :বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ডের সোনা মিয়ার পুল এলাকায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমার শেষ দিনে মুসল্লিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় ইজতেমা ময়দানে উপস্থিত হয়ে তিনি মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাটসহ বরিশালের বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন।

সাক্ষাৎকালে মাওলানা আবদুল জব্বার মুসল্লিদের সাথে বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং সেখানে উপস্থিত উলামায়ে কেরাম ও মুরুব্বিদের বয়ান ও নসিহত গভীর মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি আগত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইজতেমার মতো ধর্মীয় সমাবেশে মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ঈমানি শক্তির বহিঃপ্রকাশ। দ্বীনের পথে অটল থেকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি ইজতেমার শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখায় আয়োজক কমিটি এবং স্থানীয় প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। কুশল বিনিময়কালে তাঁর সাথে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Top