বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‌্যালি - Alokitobarta
আজ : রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‌্যালি


মোহাম্মাদ নাসির উদ্দিন: মহান বিজয় দিবস বরিশালের বাকেরগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় জামায়াতে ইসলামীর এ বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি বাকেরগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা থেকে শুরু হয়ে সদর রোড, বাসস্ট্যান্ড, চৌমাথা হয়ে ডাকবাংলোর সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম, মাওলানা আবুল হোসেনসহ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বাকেরগঞ্জ পৌরসভা ও আশপাশের কয়েকটি ইউনিয়নের কয়েকহাজার নেতাকর্মী বিজয় র‌্যালিতে অংশ নেন।

Top