শার্শায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা - Alokitobarta
আজ : শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভার্চুয়াল মোহের ফাঁদে ঘরছাড়া কিশোর-কিশোরী শেয়ারবাজারের সংকট কি কাটবে?নতুন কোম্পানি আসার দুয়ার খুলছে কোথাও কর্মী ছাঁটাই প্রভাব কর্মসংস্থানে,বন্ধ হয়েছে অন্তত ৫০টির বেশি কারখানা সংসদ নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, সিটি করপোরেশনে ভুল হবে না প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জলবায়ু তহবিল,ঋণ নয় অনুদান চায় বাংলাদেশ ঝুঁকি ৬৩৮ কোটি ডলারের,এলডিসি উত্তরণের প্রভাব রপ্তানিতে ফ্লাইওভারে নতুন কৌশল ‘সুতা-ডাকাতি’রাতে রাজধানীতে ছিনতাইকারীর ফাঁদ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন রোজার আগেই কারসাজি,তেল পেঁয়াজ ডাল চিনি ছোলা খেজুরের দাম বাড়ছে দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই

শার্শায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শায় ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযুক্ত ব্যক্তি শহিদুল ইসলাম বাবলুকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ মাসের বিনাআশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১০) ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে নিজামপুর ইউনিয়নে বড় বসন্তপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে শার্শা থানা পুলিশের সদস্য ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শার্শা উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, কৃষি জমি নষ্ট করে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাআশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এধরণের আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Top