জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় - Alokitobarta
আজ : শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, আজ থেকে আবেদন ক্ষমতার শীর্ষে বসে দমন-পীড়ন ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি,২০২৭ সালের তালিকা নির্মাণে দুর্নীতি তদন্তে দুদককে সুপারিশ শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করেছে আওয়ামী লীগ নেতারা, ছক কষেছে পোশাক খাতে অস্থিরতা তৈরি করে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-সাংবাদিক সুরক্ষা পরিষদ পোস্তগোলা ব্রিজের নিচে বালুর বস্তা রেখে ব্যবসার অভিযোগ, নীরব বিআইডব্লিউটিএ! ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বা... মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়


নুর নবী জনী : নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়। আর শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে ১০তম কমিশন সভা শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।সানাউল্লাহ বলেন, খুব শিগগির এই সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে তফসিল ঘোষণা করা হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ঘোষণা হবে। ভোটের আগের রাতেই ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছে যাবে।তিনি বলেন, ভোটগ্রহণ শুরু হবে সাড়ে ৭টায়। চলবে সাড়ে ৪টা পর্যন্ত। আগের চেয়ে এক ঘণ্টা বাড়বে। গণভোটের প্রশ্ন বড় করে কেন্দ্রের ভেতর লাগিয়ে দেওয়া হবে।

এই নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণার তিন দিন পর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশের ভেতরের ভোটারদের নিবন্ধন চলবে।

Top