যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে অবৈধ চোরাচালানী পন্য উদ্ধার ভারতীয় নাগরিক আটক - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে অবৈধ চোরাচালানী পন্য উদ্ধার ভারতীয় নাগরিক আটক


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল সহ আবু ইব্রাহিম আলী নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি ।১ ডিসেম্বর ২০২৫ যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর বিশেষ টহলদল, কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় WINCEREX COUGH SYRUP, শাড়ী, থ্রী-পিস, শাল চাদর, পোশাক সামগ্রী, ঘড়ি, কীটনাশক এবং কসমেটিক্স আটক করেন।

যার সিজার মূল্য নয় লক্ষ নব্বই হাজার পঁয়তাল্লিশ)টাকা।আটককৃত আসামি আবু ইব্রাহিম আলী কোলকাতা 3/ A বি কে রোড, খিদিরপুর, ইকবালপুর এলাকার আবু তাহের আলীর ছেলে।এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান,দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Top