বাসে আগুন দিয়ে স্থানীয়দের ধাওয়া খেয়ে নদীতে লাফ, পরে মৃত্যু - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাইরে অবস্থান ও আড্ডা বন্ধে মতবিনিময় সভা বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, ‘সবার জন্য সমান’ নীতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ অস্বস্তি ,রাজনীতিতে নানা আলোচনা বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

বাসে আগুন দিয়ে স্থানীয়দের ধাওয়া খেয়ে নদীতে লাফ, পরে মৃত্যু


মোহাম্মাদ মুরাদ হোসেন : রাজধানীর মিরপুরে বেড়িবাঁধে বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে নদীতে লাফিয়ে পড়ে সাইয়াফ (১৮)নামে একজনের মৃত্যু হয়েছে। তখন স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করলে একজন পাশের তুরাগ নদীতে লাফ দেয়। পরে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।এ সময় রুদ্র মুহাম্মদ (২০) নামে আরেকজন আটক করে স্থানীয়রা। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এ ঘটনায় আরেকজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।বৃহস্পতিবার (১৩ নভেম্বর)রাত সাড়ে ১০টার দিকে মিরপুর বেড়িবাঁধে তুরাগ নদীতে এই ঘটনা ঘটে।রাত ১০টা ২২ মিনিটে বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে পার্ক করে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান।তিনি বলেন, বেড়িবাঁধে কিরণমালা নামের একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুজনকে ধাওয়া দেয়। তারা একজনকে হাতেনাতে ধরে ফেলে। আরেকজন বাঁচতে নদীতে লাফ দেয়। ধারণা করা হচ্ছে, ওই যুবক সাঁতার না জানায় ডুবে মারা গেছে।নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।এদিকে আগুন দেওয়া বাসটি পুড়ে গেছে জানিয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ১০টা ১২ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে।

Top