আরো ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ - Alokitobarta
আজ : শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়... ছুটির দিনেও কর্মচাঞ্চল্য সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, নেই অস্থিরতার ছাপ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, আজ থেকে আবেদন ক্ষমতার শীর্ষে বসে দমন-পীড়ন ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি,২০২৭ সালের তালিকা নির্মাণে দুর্নীতি তদন্তে দুদককে সুপারিশ শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করেছে আওয়ামী লীগ নেতারা, ছক কষেছে পোশাক খাতে অস্থিরতা তৈরি করে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-সাংবাদিক সুরক্ষা পরিষদ পোস্তগোলা ব্রিজের নিচে বালুর বস্তা রেখে ব্যবসার অভিযোগ, নীরব বিআইডব্লিউটিএ!

আরো ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:দেশের আরো ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক(ডিসি)নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।এ বিষয়ে রোববার(৯ নভেম্বর)রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে,জেলার জেলা প্রশাসককে অন্য জেলায় বদলি করা হয়েছে।উপসচিব পদমর্যাদার ১২ কর্মকর্তাকে ১২ জেলায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মিজ্ শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায়, মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল সালামকে নড়াইলে পদলি করা হয়েছে।

পরিবেশ অধিদফতরের পরিচালক মো: আব্দুল্লাহ আল মাসুদকে ঝিনাইদহে, খুলনার আঞ্চলিক সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ইউসুফ আলীকে জামালপুরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুরে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে কিশোরগঞ্জে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের পরিচালক মো: মমিন উদ্দিনকে ঝালকাঠিতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো: আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে চুয়াডাঙ্গায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো: সায়েমুজ্জামানকে পঞ্চগড়ে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো: আল-মামুন মিয়াকে জয়পুরহাটে, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো: সাইফুর রহমানকে ময়মনসিংহে, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (খাগড়াছড়ি জেলা) মিজ্ নাজমুন আরা সুলতানাকে মানিকগঞ্জে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো: নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Top