‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানদের সুখবর দিল সরকার - Alokitobarta
আজ : শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়... ছুটির দিনেও কর্মচাঞ্চল্য সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, নেই অস্থিরতার ছাপ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, আজ থেকে আবেদন ক্ষমতার শীর্ষে বসে দমন-পীড়ন ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি,২০২৭ সালের তালিকা নির্মাণে দুর্নীতি তদন্তে দুদককে সুপারিশ শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করেছে আওয়ামী লীগ নেতারা, ছক কষেছে পোশাক খাতে অস্থিরতা তৈরি করে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-সাংবাদিক সুরক্ষা পরিষদ

‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানদের সুখবর দিল সরকার


মোহাম্মাদ মুরাদ হোসেন: ‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানরা সরকারি-বেসরকারি স্কুল ও কলেজে বিনা বেতনে পড়ার সুযোগ পেতে যাচ্ছেন।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান সোমবার (২০ অক্টোবর) রাতে গণমাধ্যমকে বলেন,এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ২১ সেপ্টেম্বর নির্দেশনা দেওয়া হয়েছে।তাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখতে অবৈতনিক শিক্ষা সুবিধা দিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এ নির্দেশনা আমলে নিয়ে গত ১৫ অক্টোবর জারি করা এক আদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ‘শহীদ’ পরিবারের সন্তানদের অবৈতনিক শিক্ষা সুবিধা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরকে বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা বিভাগ।

Top