চোখ ভালো রাখতে করণীয় - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

চোখ ভালো রাখতে করণীয়


ডা.মুন্সী মুবিনুল হক:আমরা দাঁত থাকতে যেমন তার মর্যাদা বুঝিনা, তেমনি চোখ যে কতো প্রয়োজন, সেটাও সবসময় বোঝার চেষ্টা করিনা। আর সেকারণেই অবহেলা করি।কিন্তু দৃষ্টিশক্তি ঠিক রেখে চোখ সুস্থ রাখতে প্রয়োজন একটু যত্ন। বিশেষ করে যারা সারাদিন কম্পিউটারে কাজ করেন।
চোখের যত্নে
• দিনে বেশ কয়েকবার চোখে পানির ঝাপটা দিন
• কাজের ফাঁকে খানিকটা সময় চোখ বন্ধ করে রাখুন
• হাতে হাত ঘষে হাতের তালু কিছুটা গরম করে বন্ধ চোখের ওপর ২ মিনিট রাখুন
• একটানা মনিটরে তাকিয়ে না থেকে ঘন ঘন চোখের পাতা ফেলুন
• সূর্যের ক্ষতিকর আলট্রাভায়লেট ইউভি রশ্মি থেকে চোখকে রক্ষা করে এমন সানগ্লাস ব্যবহার করুন
• ক্লান্তি ও চোখের নিচের কালো দাগ দূর করতে শশা, আলু কুচি করে চোখের পাতায় দিন
• ঘুমাতে যাওয়ার আগে চোখের মেকআপ তুলে নিন
• রাতে ঘুমানোর সময় বিছানায় শুয়ে চোখ বন্ধ করে চোখের পাতা আঙুলের ডগা দিয়ে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে ২ মিনিট ম্যাসাজ করুন
• নিয়মিত অন্তত ৭ ঘণ্টা ঘুমান।

চোখে যেকোনো ধরনের সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

Top