রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাসহ গ্রেফতার ১১ - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল ‎কাহালপুর ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাসহ গ্রেফতার ১১


প্রতিবেদক,আলোকিত বার্তা :রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে ঢাকায় আসা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৭ নেতাসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারদের মধ্যে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের অন্তত সাতজন নেতা রয়েছেন।বুধবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, রাজধানীতে নাশকতা ও আইনশৃঙ্খলা অবনতির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঢাকায় অবস্থান নেওয়া ওই গ্রুপটিকে শনাক্ত করে ডিবি অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতাররা হলো -ছাত্রলীগ নেতা চঞ্চল মিয়া ওরফে এনায়েত করিম চঞ্চল (৩৫), রাশিদুল ইসলাম রন্টি (২৭), শাহিদ কাজী (২২), রাজীব শিকদার (১৯), রায়হান পাইক (২১), রবিউল মিয়া, আওয়ামী লীগ কর্মী হান্নান মিয়া (৫০), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মধ্যপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইসলাম বেপারী (৪৫), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হক (৪২), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পৌর যুবলীগের ৬ নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. গোলাম মোহাম্মদ সুজন (৫০) ও নিষিদ্ধ ছাত্রলীগ-ঢাকা মহানগর দক্ষিণ এর সাবেক সহ সম্পাদক রাকিব হোসেন জমাদার (৩১)।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টায় ডিবি রমনা বিভাগের একটি টিম হাতিরপুল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চঞ্চল মিয়া, রাশিদুল ইসলাম রন্টি, মো. হান্নান মিয়া, শাহিদ কাজী, রাজীব শিকদার, রায়হান পাইক ও রবিউল মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ঢাকায় এসে লোকজন সংগ্রহ করত এবং বিভিন্ন ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতো। এছাড়াও গ্রেফতারকৃতরা গোপনে বিভিন্ন দলীয় কার্যক্রম পরিচালনা করতো।

এদিকে মঙ্গলবার রাত পৌনে ১০টায় ডিবি ওয়ারী বিভাগ ওয়ারী থানার হাটখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে মো. ইসলাম বেপারীকে ও রাত ৯টায় ডেমরা থানা এলাকা থেকে মাহফুজুল হককে গ্রেফতার করে।অপরদিকে রাত সাড়ে ৯টায় ডিবি মিরপুর বিভাগের একটি টিম শাহবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. গোলাম মোহাম্মদ সুজনকে গ্রেফতার করে।এছাড়া বুধবার সকাল সাড়ে সাতটায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে রাকিব হোসেন জমাদারকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগ।

Top