নতুন বাংলাদেশ গড়তে জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নিবে : অ্যাডভোকেট হেলাল - Alokitobarta
আজ : শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের ... অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের ইইউর ১৫ দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানের দেশে ভীতির রাজত্ব দেখতে পাচ্ছি প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর, পদায়নের পর প্রশিক্ষণ প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেয়া হচ্ছে

নতুন বাংলাদেশ গড়তে জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নিবে : অ্যাডভোকেট হেলাল


আলোকিত বার্তা:নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নিবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। ১২ সেপ্টেম্বর শুক্রবার বরিশাল টাউনহল অডিটোরিয়ামে মহানগরীর যুব বিভাগের নির্বাচনী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দেশের জনগন পালস্ বুঝতে হবে দেশের জনগণ আর একটি ফ্যাসিবাদ কোন অবস্থাতেই মেনে নিবেনা, যার প্রমান হল বৃহৎ ক্যাম্পাস সমূহে নির্বাচন, সমস্ত চাপ উপেক্ষা করে দল মত ধর্ম বর্ন নির্বিশেষে যুব সমাজ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। আগামী নির্বাচনে অনেকে মেকানিজম করার কথা চিন্তা করতেছেন আমরা বলতে চাই এই যুব সমাজ কোন রক্তচক্ষু মেনে নিবে না।

তিনি আরো বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জুলাই সনদ বাস্তব, গনহত্যাকারীদের বিচার করে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে হবে। রাসুলের সকল গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন যুবক, যুবকদের হাত ধরেই একটি ইসলামি সমাজ প্রতিষ্ঠা করলেন। বাংলাদেশর যুবকরা যখন রাস্তায় নামে তখন হাসিনার মত সৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের এই ভুমিতে যুবকদের হাত ধরেই ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।

মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট কাওসার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

এছারা আরও বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার যুব নেতা আবু বকর সিদ্দিক, বায়জীদ বোস্তামী, গাজী মিজানুর রহমান, হাসিবুর রহমান অনিক প্রমুখ নেতৃবৃন্দ।

Top