সিএনজি অটোরিকশায় কাভার্ডভ্যান চাপা, মা-বাবা-সন্তানসহ নিহত ৪ - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

সিএনজি অটোরিকশায় কাভার্ডভ্যান চাপা, মা-বাবা-সন্তানসহ নিহত ৪


প্রতিবেদক,আলোকিত বার্তা :গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা, বাবা ও সন্তানসহ চার জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) মাওনা-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহতরা বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মাওনা চৌরাস্তা থেকে পাঁচ জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কালিয়াকৈরের উদ্দেশে ছেড়ে যায়। মাওনা-কালিয়াকৈর সড়কে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

ঘটনাস্থলে যাত্রী জাহিদ ও তার ছেলে নিহত এবং জাহিদের স্ত্রী ও অপর এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অজ্ঞাত অপর যাত্রীকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে পাঠান। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।কালিয়াকৈর থানার ওসি বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলে বাবা ও ছেলে নিহত হন। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই পরিবারের তিন জনসহ চার জনের মৃত্যু হয়েছে।

Top