মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা: পাথর নিক্ষেপকারীকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! যশোরে এমপির বাসভবনে হামলার প্রতিবাদে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক,বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বার্তা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল,সংযুক্ত আরব আমিরাতে কান্নার রোল স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ দুই দিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিলো সরকার

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা: পাথর নিক্ষেপকারীকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার


পটুয়াখালী প্রতিবেদক,আলোকিত বার্তা : ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে জড়িত পাথর নিক্ষেপকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (১৫ জুলাই) পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, গোয়েন্দা সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, তিনি হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি সম্পৃক্ত। ভাইরাল হওয়া ছবি বা ভিডিওতে পাথর নিক্ষেপকারী ব্যক্তি তিনি হবেন বলেও ধারণা করা হয়েছে।

সোমবার ভোরে পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে তাকে ঢাকার একটি টিম গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম।তিনি জানান, আমরা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করিনি, তবে গ্রেপ্তার ব্যক্তি সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি সম্পৃক্ত হতে পারে। ভাইরাল হওয়া ছবি বা ভিডিওতে পাথর নিক্ষেপকারী ব্যক্তি তিনি হবেন বলেও ধারণা করা হয়েছে।

Top