সুবিধাবঞ্চিতদের নিয়ে খাবারের আয়োজন জামায়াত - Alokitobarta
আজ : শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে নতুন আইনে বেড়েছে চেক ডিজঅনার মামলার গতি দেশের আট অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে নবম জাতীয় পে-স্কেল পূর্ণ বাস্তবায়নের প্রতীক্ষা আরও দীর্ঘ হলো জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল জুলাই শহীদদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব-অপপ্রচার,নেপথ্যে নিষিদ্ধ আ.লীগ আমরা সরকারি ও বিরোধী দল অনেক বিষয়ে একমত হয়েছি ধ্বংসের ঝুঁকিতে ঢাকা,ভূমিকম্পের ক্ষতি হ্রাসে কার্যকর উদ্যোগ নেই

সুবিধাবঞ্চিতদের নিয়ে খাবারের আয়োজন জামায়াত


প্রতিবেদক,আলোকিত বার্তা :সমাজের সুবিধা বঞ্চিতদের নিয়ে খাবারের আয়োজন করলো বরিশাল মহানগর জামায়াতের ৩নং ওয়ার্ড শাখা। গতকাল ৪ আগস্ট শুক্রবার দুপুরে কাউনিয়ায় এই আয়োজনে শতাধিক মানুষ অংশ নেন। জুলাই-আগস্ট বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাও: মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ৩নং ওয়ার্ড সভাপতি মাও: মাইনুদ্দিন, ৩নং ওয়ার্ড সেক্রেটারি মো: আবুল হোসেন, সমাজ সেবক মো: মিজানুর রহমান, সোলায়মান শামীম। এছাড়া স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মাওলানা মতিউর রহমান বলেন, বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্টা করতে আমাদের ভালো ভাবে কাজ করতে হবে। গণঅভুত্থানে যে সকল শহীদ ভাইদের জন্য আমরা এ বাংলাদেশ পেয়েছি তাদের জন্য প্রান ভরে দোয়া করেন। যে সকল ছাত্র ভাইয়েরা এখনো অসুস্থ ও পঙ্গু আছে তাদের জন্যও দোয়া মুনাজাত করেন।

Top