বাকেরগঞ্জের কলসকাঠী ৫নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী কমিটি ঘোষণা - Alokitobarta
আজ : শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে নতুন আইনে বেড়েছে চেক ডিজঅনার মামলার গতি দেশের আট অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে নবম জাতীয় পে-স্কেল পূর্ণ বাস্তবায়নের প্রতীক্ষা আরও দীর্ঘ হলো জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল জুলাই শহীদদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব-অপপ্রচার,নেপথ্যে নিষিদ্ধ আ.লীগ আমরা সরকারি ও বিরোধী দল অনেক বিষয়ে একমত হয়েছি ধ্বংসের ঝুঁকিতে ঢাকা,ভূমিকম্পের ক্ষতি হ্রাসে কার্যকর উদ্যোগ নেই

বাকেরগঞ্জের কলসকাঠী ৫নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী কমিটি ঘোষণা


এইচ এম খলিল, বাকেরগঞ্জ: বরিশাল বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী নুড়িয়া দাখিল মাদ্রাসার হলরুম, ৪ জুলাই শুক্রবার মাগরিব বাদ ৫ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ ও ১৫১ সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি ঘোষণা করা হয়েছে।অনুষ্ঠানে ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা অধ্যাপক মাহমুদুন্নবী তালুকদার।বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা অফিস সম্পাদক মাওলানা রেদওয়ানুল্লাহ সাহিদি, কলসকাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মিজানুর রহমান হাসিমি।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আমিনুল খান। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু ইউসুফ খান।সহযোগী সমাবেশ ও নির্বাচনী কমিটি ঘোষনার অনুষ্ঠানে ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Top