সাবেক এমপি আউয়াল ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

সাবেক এমপি আউয়াল ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা


প্রতিবেদক,আলোকিত বার্তা:ভুয়া সনদপত্রের মাধ্যমে একটি কলেজে প্রভাষক পদে চাকরি নিয়ে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল (৬৮), তার স্ত্রী লায়লা পারভীন (৬২) এবং অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারের (৫৫) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন সম্রাট বাদী হয়ে মামলাটি করেন। মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সংস্থাটি।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।মামলার বিবরণীতে বলা হয়,আসামিরা পাস্পরিক যোগসাজসে অসৎ উদ্দেশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য প্রতারণামূলকভাবে জাল-জালিয়াতি ও ক্ষমতার অপব্যাবহারের মাধ্যমে অবৈধভাবে প্রভাষক পদে নিয়োগ দেন।দুদক বলছে, ২০১৮ সালের ৮ আগষ্ট ওই কলেজে নিয়োগ থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত এক বছর সরকারি বেতন ভাতা বাবদ তিন লাখ ৯৬ হাজার ৪০৬ টাকা আত্মসাৎ করার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

২০১৩ সালের অত্র কলেজ ব্যবস্থাপনা কমিটির সভায় ইসলাম শিক্ষাসহ কয়েকটি বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। করা হয় নিয়োগ কমিটি। সে অনুযায়ী লায়লা পারভীন ওই পদের নিয়োগের জন্য ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর আবেদন করেন। এমনকি, ওই নিয়োগের নিয়োগ কমিটিতে ছিলেন লায়লা পারভীন ও তার স্বামী নাজিরপুর বঙ্গমাতা সরকারি কলেজ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি একেএমএ আউয়াল।

২০১৩ সালের ২২ নভেম্বর নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, একই বছরের ২৩ ডিসেম্বর ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক হিসেবে লায়লা পারভীন যোগদান করেন। দুদক বলছে, লায়লা পারভীনের শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও স্ত্রীকে প্রভাষক পদে নিয়োগ পাইয়ে দেন সাবেক এমপি।

Top