মালামালসহ দুর্ধর্ষ চোর আটক করে তাক লাগিয়ে দিল আদাবর থানা পুলিশ - Alokitobarta
আজ : শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে নতুন আইনে বেড়েছে চেক ডিজঅনার মামলার গতি দেশের আট অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে নবম জাতীয় পে-স্কেল পূর্ণ বাস্তবায়নের প্রতীক্ষা আরও দীর্ঘ হলো জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল জুলাই শহীদদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব-অপপ্রচার,নেপথ্যে নিষিদ্ধ আ.লীগ আমরা সরকারি ও বিরোধী দল অনেক বিষয়ে একমত হয়েছি ধ্বংসের ঝুঁকিতে ঢাকা,ভূমিকম্পের ক্ষতি হ্রাসে কার্যকর উদ্যোগ নেই

মালামালসহ দুর্ধর্ষ চোর আটক করে তাক লাগিয়ে দিল আদাবর থানা পুলিশ


স্টাফ রিপোর্টার: ঈদের ছুটিতে আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিং এর বাসিন্দা বি এম জাহিদ হোসেন স্বপরিবারে গ্রামের বাড়িতে যান। বাসায় নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন সিকিউরিটি গার্ড মোঃ ইসরাফিল আজাদ। কিন্তু একদিন পর রক্ষকই হয়ে ওঠেন ভক্ষক। বাসার নগদ টাকা, ল্যাপটপ সহ লক্ষ লক্ষ টাকার মালামাল নিয়ে চম্পট দেয় আজাদ।
ঈদের ছুটি কাটিয়ে বাসায় এসে সব তছনছ দেখতে পান জাহিদ হোসেন। এরপর আদাবর থানায় একটি মামলা দায়ের করেন যার নং ০১, তারিখ ০২,০৪,২৫ইং। মামলার তদন্তের দায়িত্ব পান থানার চৌকস এসআই তরুণ কুমার। সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার করে এই সিকিউরিটি ইসরাফিল আজাদকে ফেনী জেলার দাগনভূঞা থানাধীন ওমরাবাদ গ্রাম থেকে আটক করা হয়। তাৎক্ষণিক তার কাছ থেকে কিছু মালামাল উদ্ধারও হয়। এরপর তাকে নিয়ে ঢাকা খিলক্ষেত থানাধীন রাজউক ট্রেড সেন্টার মার্কেটে অভিযান চালিয়ে ল্যাপটপ সহ আরো মালামাল উদ্ধার হয়। আটককৃত ইসরাফিল আজাদ নোয়াখালীর সেনবাগ থানার চাঁদপুর গ্রামের হারুন অর রশিদের পুত্র।

নেতৃত্ব দেওয়া এস আই তরুন কুমার জানান, আসামি ইসরাফিল আজাদ অনেক চালাক ও ধূর্ত প্রকৃতির চোর। এস আই রাকিবুল হাসানকে নিয়ে নোয়াখালী ও ফেনী জেলায় তিন দিন ধরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামিকে ধরতে সক্ষম হই। আমাকে ওসি স্যার সহ উর্দ্ধতনরা সার্বক্ষণিক নির্দেশনা দিয়েছেন।

Top