ভোলার মেঘনায় জেলে ট্রলারে দস্যুদের হামলার ঘটনা ঘটেছে - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

ভোলার মেঘনায় জেলে ট্রলারে দস্যুদের হামলার ঘটনা ঘটেছে


ভোলা জেলা প্রতিনিধি : ভোলার মেঘনায় জেলে ট্রলারে দস্যুদের হামলার ঘটনা ঘটেছে। এসময় দস্যুদের গুলিতে হাসান (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মেঘনার ভাংতির খাল পয়েন্টে এ ঘটনা ঘটে।গুলিতে আব্বাস, কাঞ্চন ও সোহেল নামে আরও তিন জেলে আহত হয়েছেন। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, রাতে ভোলার মেঘনায় জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় একদল দস্যু জেলেদের ট্রলারে ডাকাতির চেষ্টা চালায়। জেলেরা প্রতিহত করতে চাইলে তাদের ওপর গুলি চালায় দস্যুরা। এতে এক জেলে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিন জেলে।

হতাহত জেলেদের বাড়ি ভোলা সদরের বাংলাবাজার এলাকায় বলে জানা গেছে।এদিকে খবর পেয়ে পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের তিনটি দল ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে।এ তথ্য নিশ্চিত করে ভোলা নৌ পুলিশের ইনচার্জ মো. শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নৌ পুলিশ পাঠানো হয়েছে।এদিকে হঠাৎ করেই মেঘনায় দস্যুদের উপদ্রব বাড়ায় সাধারণ জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Top