বরগুনায় পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরগুনায় পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে


মনির হোসেন: বরগুনায় পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে চার পুলিশসহ নয়জন আহত হয়েছেন।সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ এ ঘটনা ঘটে। এ ঘটনায় আসামিদের সঙ্গে আসা তিন আত্মীয়-স্বজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।আটকরা হলেন- সদর উপজেলার ঘটবাড়ীয়া এলাকার মিজানুর রহমানের ছেলে আশ্রাফুর রহমান অন্তু (২০), বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকার আ. ছত্তরের ছেলে মো. ছগির মিস্ত্রি (৫০), ও তার স্ত্রী হামিদা বেগম।মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের আগস্ট মাসের ১৫ তারিখ তালতলী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও অন্য কোনো মদদদাতা রয়েছে কিনা তা বের করতে আদালেতে আসামিদের রিমান্ড চাইলে অভিযুক্ত সাত জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে তাদেরকে নিয়ে শারীরিক পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে এলে হাসপাতালে থাকা স্বজনরা আসামিদের সিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের চার সদস্য আহত ও হাসপাতালে কর্মরত পাঁচজন স্টাফ আহত হয়েছেন। এ ঘটনার খবর পেয়ে বরগুনা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলার ঘটনায় জড়িত তিনজনকে আটক করেন। তবে এ ঘটনায় আদালতের রিমান্ড প্রাপ্ত কোনো আসামিকে ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা।

অভিযুক্ত রিমান্ডের আসামিরা হলেন- মো. মিজানুর রহমান ওরফে টাচ মিজান (৩০), মো. রাকিব (২৫), মো. জাহিদ (২৫), মো. খলিল (৩০), মো. ইমরান হোসেন ওরফে টাচ ইমরান (২২), মো. আরিফুর রহমান (২০) ও মো. ইউসুফ (২৬)।বরগুনা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম বলেন, রিমান্ডে থাকা সাতজন আসামিকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার ও হামলাকারীদের মধ্যে তিনজনে আটক করতে সক্ষম হই। এছাড়াও পালিয়ে যাওয়া সবাইকে ধরতে গোয়েন্দা পুলিশের অভিযান চলমান রয়েছে।

Top