বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসচালক গ্রেপ্তার - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসচালক গ্রেপ্তার


ইমন হাওলাদার:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।গ্রেপ্তার জামিল হোসেন (২৭) নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসচালক। তিনি পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের হায়দার আলির ছেলে।পুলিশ কমিশনার জানান, রাত ১১টায় বাসচালককে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনের মাধ্যমে যথাযথ শাস্তির আওতায় আনা হবে।

গত বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টায় ববির সামনে নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসচাপায় শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম নিহত হন। সে ববির ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।এদিকে সন্ধ্যা ৬টা থেকে বরিশাল-কুয়াকাটা- বরগুনা-ভোলা আঞ্চলিক মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ করে রাখা শিক্ষার্থীরা চলে গেছে। রাত ১০টার দিকে তারা চলে যাওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছে।

Top