নগরীতে প্রাণিসম্পদ খাত উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

নগরীতে প্রাণিসম্পদ খাত উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার ঃ প্রাণিসম্পদ খাত উন্নয়নে বরিশালেবাস্তবমুখী,গতিশীল ও জনবান্ধন প্রকল্প প্রস্তাব উন্নয়নে ধারনাসংগ্রহের উদ্দেশ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টায় নগরীর নবগ্রাম রোডস্থ জেলাকৃত্রিম প্রজনন কেন্দ্রে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনেএ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(পরিকল্পনা)মোঃ তোফাজ্জেলহোসেন।বিশেষ অতিথি ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিকল্পনাশাখার পরিচালক ড.মোহাম্মদ বজলুর রহমান।সভায় সভাপতিত্ব করেনবরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ মোঃ লুৎফররহমান।সভায় বক্তারা বলেন,প্রণিসম্পদ দপ্তরের সেবার খাতকে আরো
প্রসারিত এবং জনকল্যাণমুখী করার লক্ষে বিভাগ, জেলা ও উপজেলাপ্রাণিসম্পদ দপ্তরের উন্নয়নে সরকার নানামুখী পরিকল্পনা গ্রহন
করেছে।প্রাণিসম্পদ দপ্তরের জেলার অফিস, উপজেলা সদর অফিস এবংজেলার হাসপাতালগুলো সব এক ক্যাম্পাসে নিয়ে আসলে সেবার
মান আরো ভাল হবে।

মতবিনিময় সভায় প্রকল্প প্রস্তাব উপস্থাপন করেন,বরিশাল আঞ্চলিকপ্রানিরোগ অনুসন্ধান গবেষণাগারের প্রিন্সিপাল সায়েন্টিফিকঅফিসার ডাঃ মোঃ নূরুল আলম এবং জেলা প্রাণিসম্পদ অফিসারডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান।মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের জেলা ওউপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ, পোল্ট্রি ও ডেয়রীখামারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মী
সহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Top