পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচনের ঘোষণা দিলেন নুর - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচনের ঘোষণা দিলেন নুর


আলোকিত বার্তা:নিজ এলাকা (পটুয়াখালী-৩) থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে।দুই বা এক বছর পর যখনই নির্বাচন হয়, আপনারা সমর্থন করলে দেশের অন্য কোনো আসনে নয় নিজের জন্মস্থান থেকেই নির্বাচন করব।মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর গলাচিপায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণসংবর্ধনার আয়োজন করেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।নুর বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসা না করে সংহতি এবং সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে পুরোনো দল, পুরোনো নেতৃত্ব নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব দরকার।

গণঅধিকার পরিষদের যে গণজোয়ার উঠেছে। আমরা এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। একক কোনো দল যেন সরকার গঠন করে ফ্যাসিবাদ সৃষ্টি না করতে পারে তাই দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, সংসদের মেয়াদ চার বছর করার দাবি করেছি। সব দলের যেন সংসদে প্রতিনিধিত্ব থাকে এই প্রস্তাবে অধিকাংশ দল একমত হয়েছে। অপরাজনীতি চর্চায় নতুন বাংলাদেশে চলবে না।গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমান বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাড়াবাড়ি পীড়াপীড়ি ও দাম্ভিকতা করবেন না, যাতে আপনাদেরও শেখ হাসিনার মত পালিয়ে যেতে না হয়। শেখ হাসিনা এমনভাবে দাম্ভিকতা করেছিলো, শেষমেশ পালানোর সময় জুতা ও কাপড়ও নিতে পারিনি। আমরা সবাই এক দেশের মানুষ, এক সঙ্গে বাঁচতে চাই।

উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সির সঞ্চালনায় ও আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে গণ সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিট নেতারা এসময় উপস্থিত ছিলেন।উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন দলের সহ সভাপতি মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব মো. শাহ আলম সিকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. সোয়েব মাস্টার, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল প্যাদা, সদস্য সচিব মো. আবুল হোসেন, পৌর যুব অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান হারুন, সদস্য সচিব মো. বশির রাড়ি প্রমুখ।

Top