নিষেধাজ্ঞার ১৬ দিনে বরিশালে সাড়ে ১৪ হাজার কেজি ইলিশ জব্দ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

নিষেধাজ্ঞার ১৬ দিনে বরিশালে সাড়ে ১৪ হাজার কেজি ইলিশ জব্দ


মো.খলিলুর রহমান: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গেল ১৬ দিনে ৪৮২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।পাশাপাশি ২২ লাখ ৮২ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ২ হাজার ২১১ টি অভিযান চালানো হয়েছে এবং ৬৪৮ টি মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ৭৬২ টি মামলা করা হয়েছে।যে সময়ে বরিশাল বিভাগে ৪২৪ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৩ হাজার ৩৪ বার বিভিন্ন মাছঘাট, ৫ হাজার ৬৫৯ বার বিভিন্ন আড়ত ও ৩ হাজার ৩৭৩ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গত ১৬ দিনের অভিযানে ১৪ হাজার ৫২৪ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।পাশাপাশি ১৫ কোটি ৮৪ লাখ ৭৯ হাজার ১০০ টাকা মূল্যের ৮৫ লাখ ৪২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ২ লাখ ৮৯ হাজার টাকা আয় হয়েছে।মৎস্য বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।বরিশাল বিভাগের ছয় জেলার তিন লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য চাল বিতরণ করা হবে বলেও জানান তিনি।

Top