গৌরনদীর সাবেক মেয়র হারিস পাঁচ দিনের রিমান্ডে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

গৌরনদীর সাবেক মেয়র হারিস পাঁচ দিনের রিমান্ডে


আলোকিত বার্তা:বিভিন্ন মামলায় বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিসুর রহমানকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।মঙ্গলবার (২৯ অক্টোবর) বরিশাল জুডিশিয়াল আদালতের বিচারক সারাহ্ ফারজানা হক এই রায় দেন।এর আগে সকালে রাজধানীর রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, হারিসের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসনামলে চাঁদাবাজি, হামলা-মারামারি ও বোমা বিস্ফোরণের অভিযোগে সাতটি মামলা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের দায়ের করা মামলাগুলোতে হারিসকে প্রধান আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে আনা হলে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তবে যে মামলায় হারিসকে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার৷ হয়রানি করতে এই মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।এদিকে হারিসের শারীরিক অবস্থা ভালো নেই বলে আদালতকে জানালে স্বাস্থ্য পরীক্ষায় তাকে সুস্থ পাওয়া যায় তবেই রিমান্ডে নেওয়ার কথা জানায় আদালত।

Top