এনডিএফ'র ফুলেল শুভেচ্ছায় সিক্ত ইসলামী ব্যাংক হাসপাতালের নবাগত সুপার - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

এনডিএফ’র ফুলেল শুভেচ্ছায় সিক্ত ইসলামী ব্যাংক হাসপাতালের নবাগত সুপার


স্টাফ রিপোর্টার:ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বরিশাল নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ইসলামী ব্যাংক হাসপাতালের নবাগত সুপার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ। গতকাল রোববার দুপুরে হাসপাতালে সুপারের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে এক সভাও অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শেবাচিম এর সহযোগী অধ্যাপক ডা. এ এইচ এম রফিকুল বারী, সহযোগী অধ্যাপক ডা. আল মামুন হোসেন, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. মো. আফজাল করিম, ক্যান্সার বিশেষজ্ঞা ডা. মোহসীন হাওলাদার, অর্থপেডিক সার্জন ডা. কে এম জাহিদুল ইসলাম সহ এনডিএফ বরিশালের প্রায় অর্ধশত সদস্য ও নেতৃবৃন্দ। সৌজন্য সভায় অর্থপেডিক সার্জন ডা. কে এম জাহিদুল ইসলাম বলেন, ডা. আলতাফ স্যার আমাদের একজন যোগ্য অভিভাবক।

তিনি সম্প্রতি বিএমডিসি এর কাউন্সির মনোনিত হয়েছেন। ইসলামী ব্যাংক হাসপাতালে তার নতুন দায়িত্ব পালনে চিকিৎসক সমাজ সর্বাত্মক সহযোগীতা নিয়ে পাশে থাকবে। এ সময় ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Top