ভোলায় যৌথ অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ভোলায় যৌথ অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক


মো.খলিলুর রহমান: ভোলার দৌলতখানে যৌথ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি দেশীয় অস্ত্রসহ দুইজন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।রোববার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার চরপাতা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- লোকমান হোসেন ও তার ছেলে হাসনাইন।কোস্টগার্ড দক্ষিণ জোন জানায়, আটক দুই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে ডাকাতি ও চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। জেলেদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় চরপাতা থেকে লোকমান ও তার ছেলে হাসনাইনকে গ্রেপ্তার করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. রিফাত হেসেন জানান, আটকদের অস্ত্রসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

Top