পিরোজপুরের কাউখালী উপজেলায় চুরি হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধার করেছে পুলিশ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

পিরোজপুরের কাউখালী উপজেলায় চুরি হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধার করেছে পুলিশ


আলোকিত বার্তা:পিরোজপুরের কাউখালী উপজেলায় চুরি হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধার করেছে পুলিশ। আর এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।রোববার (২৭ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।আটক ব্যক্তিরা হলেন- ওই উপজেলার দাশেরকাঠী গ্রামের মো. আজিজ খানের ছেলে মো. মাহফুজ খান (২৩) ও একই গ্রামের মো. খাইরুল ইসলামের ছেলে মো. রাকিব হোসেন (২০)। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৩ অক্টোবর রাতের কোনো এক সময় দাশেরকাঠী গ্রামের মিজানুর রহমান সরদারের ঘর থেকে নগদ ১০ হাজার টাকা, আলমারির ড্রয়ারে থাকা স্বর্ণের একটি রুলি, স্বর্ণের একটি চেইন, স্বর্ণের আংটি, স্বর্ণের দুই জোড়া কানের দুল, একটি রূপার চেইন, দুই জোড়া রূপার নুপুর, এক জোড়া রূপার চুড়িসহ মোট দুই লাখ ৮৮ হাজার টাকার স্বর্ণ ও রূপার গহনা চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান গত ২৬ অক্টোবর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

পরে তথ্যপ্রযুক্তির সহায্যে দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বসতঘর থেকে চুরির একটি রুলি, এক জোড়া কানের দুল, রূপার এক জোড়া নুপুর ও নগদ ১০২০ টাকা উদ্ধার করা হয়েছে।পুলিশ জানান, গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি মালামাল উদ্ধার ও চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Top