ইলিশ শিকারের সময় আটক ৩০ জেলের কারাদণ্ড - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ইলিশ শিকারের সময় আটক ৩০ জেলের কারাদণ্ড


মোহাম্মাদ সাকিব খাঁন:বরিশালের বিভিন্ন নদীতে মাছ শিকারের সময় আটক ৩০ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।রোববার সকাল থেকে মৎস্য বিভাগ, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারদের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিসেবে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. লুৎফর রহমান, ফাহিজা বীসরাত ও মো. শহিদ উল্লাহ কারাদণ্ড দেন।দণ্ডিতরা হলেন-কবির (৫০), আবু সাইদ (৩০), খোকন (৩০), শাহজাহান (৬৮), মিলন (৩৪), শাহজাহান সিকদার (৪৫), মামুন (৪৫), হিরণ (১৮), ইব্রাহিম (৩২), রাজিব হোসেন (৩০), আবুল কাসেম (৩০), মিরাজ (৩২), কবির (৪৫), কবির হোসেন (৫০), সজীব (২২), শাহিন (৩৫), সাবু হাওলাদার (৩০), সুমন গাজি (৩২), জাকির (১৮), ফেরদৌস হোসেন (৩০), নাসির হাওলাদার (৩৫), রাকিব ডাকুয়া (৩০), নাজমুল (১৮), আরিফ (১৮), বেল্লাল (৩০), আকাশ শেখ (২২), মতলেব (৫৪), খোকন ঢালি (৪০), আবুল কাসেম (২০) ও মেরাজ ভূইয়া (৩২)।

বরিশাল জেলার মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানিয়েছেন, মৎস্য বিভাগের নেতৃত্বে পুলিশ ও ব্যটালিয়ন আনসার সদস্যদের নিয়ে কালাবদর নদীতে অভিযান করা হয়। এ সময় হাতেনাতে ৩০ জেলে, ৫ হাজার মিটার জাল ও ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।পরে তাদের বরিশাল নগরের ডিসি ঘাট এলাকায় নিয়ে আসা হয়। সেখানে পৃথক তিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে কারাদণ্ড দিয়ে সকলকে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার করা মাছ বৃদ্ধাশ্রম, এতিমখানা ও দুস্থদের দেয়া হবে। তাছাড়া আটক করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

Top