বিএনপির অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বিএনপির অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলা


মোহাম্মাদ সাকিব খাঁন:বিএনপির অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লাসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (২১ অক্টোবর) পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।জানা গেছে, কুয়াকাটা সিকদার মার্কেটে অবস্থিত পটুয়াখালীর পৌর বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট ও নাশকতার অভিযোগ এনে মামলা করা হয়। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লা, পৌর মেয়র আনোয়ার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জিসহ ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল বাদী হয়ে মহিপুর থানায় মামলাটি দায়ের করেন।এ মামলায় পৌর মেয়র আনোয়ার হাওলাদারসহ অনেকেই জামিনে রয়েছেন।

Top