বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পরীক্ষার ফল বাতিলের দাবিতে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পরীক্ষার ফল বাতিলের দাবিতে


মনির হোসেন:উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল বাতিলের দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় শিক্ষা বোর্ডের ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এ বিক্ষোভ মিছিল করেন।এ সময় তারা সম্প্রতি প্রকাশিত এইচএসসির বৈষম্যহীন রেজাল্ট দাবি করে নানা স্লোগান দিতে থাকে।এর আগে নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে শিক্ষার্থীরা বরিশাল শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে মূল ভবনের প্রধান ফটকের সামনে যান। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে ফিরে যান।এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, এইচএসসির বাতিল ছয়টি পরীক্ষা যে পদ্ধতিতে ম্যাপিং করে ফলাফল তৈরি করা হয়েছে, তাতে চরম বৈষম্য সৃষ্টি হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান ও এ প্রতিবাদ কর্মসূচি।

অবিলম্বে ঘোষিত ফলাফল বাতিল করে নতুন পদ্ধতিতে রেজাল্ট প্রকাশের দাবি জানান শিক্ষার্থীরা।এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ কুমার গাইন জানান, একদল শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। তারা তাদের দাবি জানিয়েছেন, আমরা শুনেছি।বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন এবং তারা যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Top