শেবাচিমে অপসারণ-বকেয়া বেতন চেয়ে কর্মচারীদের বিক্ষোভ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

শেবাচিমে অপসারণ-বকেয়া বেতন চেয়ে কর্মচারীদের বিক্ষোভ


আলোকিত বার্তা:বকেয়া বেতন প্রদান ও ওয়ার্ড মাস্টারসহ তিন কর্মচারীর অপসারণ দাবিতে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পৃথক বিক্ষোভ হয়েছে।সোমবার(২১ অক্টোবর)সকালে হাসপাতালের সামনে বকেয়া বেতন চেয়ে বিক্ষোভ করে চুক্তিভিত্তিক কর্মচারীরা।একই সময় হাসপাতালের ওয়ার্ড মাস্টার, অফিস সহায়ক রুহুল আমিন লিখন ও তরিকুল ইসলাম সোহাগের অপসারণের দাবিতে মানববন্ধন করে সাধারণ কর্মচারীরা।তাদের বিরুদ্ধে রোস্টার বাণিজ্যের মাধ্যমে হাসপাতালের কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন কর্মচারীরা।

এসব বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পরিচালক ডা.এস.এম.মনিরুজ্জামান বলেন,ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তি শেষ হয়ে গেছে।এছাড়া তাদের জুন ২৪ পর্যন্ত বেতন পরিশোধ করা হয়েছে। আমাদের যেহেতু লোকবল সংকট রয়েছে তাই তারা চুক্তির বাইরে কাজ করছে।বেতন পরিশোধ ও কর্মচারীদের অপসারণের দাবির বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হবে।মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Top