রাজাপুরে ফ্যানে ঝুলে ছিল কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্টের মরদেহ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

রাজাপুরে ফ্যানে ঝুলে ছিল কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্টের মরদেহ


ইমন হাওলাদার:ঝালকাঠির রাজাপুর মহিলা কলেজের কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট আশিকুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২০ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার দক্ষিণ বাগরি গ্রামের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।আশিক উপজেলা সাংগর গ্রামের রুহুল আমিনের ছেলে এবং আলহাজ লালমোহন হামিদ মহিলা কলেজের কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন। আশিক তার পরিবার নিয়ে দক্ষিণ বাগরি এলাকার আবুল বাসারের বাসায় ভাড়া থাকতেন।পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যান আশিক। সকাল ১০টা বাজলেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে ভেতরে উঁকি দিলে তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পান স্বজনরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে সিলিং ফ্যান থেকে তার মরদেহ উদ্ধার করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। ময়নাতদন্ত শেষে আত্মহত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।

Top