ভোলার দৌলতখানে অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ভোলার দৌলতখানে অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড


মো.খলিলুর রহমান:ভোলার দৌলতখানে অস্ত্রসহ গোলাম হায়দার শোভন নামে এক ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।রোববার(২০ অক্টোবর) ভোরে উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।এসময় তার কাছে থেকে একটি আগ্নেয়াস্ত্র,নয়টি দেশীয় অস্ত্র,ভুয়া সিআইডি পুলিশের আইডি কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়।কোস্টগার্ড জানায়,বেশকিছুদিন ধরে ভোলা জেলার তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে গোলাম হায়দার শোভনের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি,জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়।

ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ সাহায্য চাইলে কোস্টগার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন খায়েরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্ত্রসহ গোলাম হায়দার শোভনকে আটক করা হয়। পরে তাকে জব্দ করা আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।জনসাধারণের জান ও মালের নিরাপত্তা প্রদানে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড।

Top