বরিশালে বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালে বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ


আলোকিত বার্তা:বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পাস করানোর দাবিতে বিক্ষোভ হয়েছে।রোববার (২০ অক্টোবর) বিকেলে নগরের নথুল্লাবাদে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে অকৃতকার্য পরীক্ষার্থীরা বিক্ষোভ করেন।এ সময় বরিশাল শিক্ষাবোর্ডের প্রধান ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।অকৃতকার্য শিক্ষার্থীদের একজন সাদিয়া জাহান।তিনি বলেন,বৈষম্য মূলকভাবে ফলাফল প্রকাশ করেছে। সিলেট বোর্ডের পরীক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে কীভাবে বাংলা ও ইংরেজিতে এ প্লাস পায়? আমরা ভালো পরীক্ষা দেওয়ার পরও কীভাবে ফলাফল খারাপ এলো? তাই আমরা এসএসসি ফলাফলের মাধ্যমে সব বিষয়ে ম্যাপিং করার দাবি জানাই।

রেজাউল নামে আরেক শিক্ষার্থী জানান,বাতিল ৬টি পরীক্ষা যে পদ্ধতিতে ম্যাপিং করে ফলাফল তৈরি করা হয়েছে তাতে চরম বৈষম্য তৈরি হয়েছে। পরীক্ষা দিয়ে ফেল করেছি। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান। তাই অবিলম্বে ঘোষিত ফলাফল বাতিল করে নতুন পদ্ধতিতে রেজাল্ট প্রকাশের দাবি জানান তিনি।শিক্ষার্থীদের বিক্ষোভের তথ্য জানতে পেরে বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে যান সেনাবাহিনী সদস্যরা। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইউনুস আলী সিদ্দিকী বলেন, শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন। আমি বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করেছি। এ বিষয়ে একমাত্র মন্ত্রণালয় সিদ্ধান্ত দিতে পারবে।

Top