টেকসই খাদ্য ব্যবস্থার রূপান্তরের' দাবিতে মানববন্ধন হয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

টেকসই খাদ্য ব্যবস্থার রূপান্তরের’ দাবিতে মানববন্ধন হয়েছে


মো.খলিলুর রহমান: ‘খাদ্য, ভূমি, জল, ও জলবায়ু ধ্বংসের জন্য ক্ষতিপূরণ দাবির সঙ্গে টেকসই খাদ্য ব্যবস্থার রূপান্তরের’ দাবিতে মানববন্ধন হয়েছে। এছাড়াও উপকূলের কৃষক ও জেলেদের নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপারস বাংলাদেশের সহযোগিতায় এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন বাস্তবায়নে সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা বাজারে এ মানববন্ধন হয়।এতে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন, সভাপতিত্ব করেন জয়নাল সরকার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন। এ সময় উপকূলের দুই শতাধিক মৎস্যজীবী, কৃষক উপস্থিত ছিলেন।এ সময় জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলের মৎস্য এবং কৃষিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও টেকসই বেড়িবাঁধ, মাছ ধরার নিষেধাজ্ঞার সময় প্রণোদনা, চালের পরিমাণ বৃদ্ধি, নগদ সহায়তা, জেলে তালিকা হালনাগাদ, কৃষকদের বিষমুক্ত সবজি উৎপাদনে উদ্বুদ্ধ করার দাবি জানান স্থানীয়রা।

উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষ এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তন কী, জলবায়ু পরিবর্তনের প্রভাব কী তার ধারণা হয়নি। এ ক্ষেত্রে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি আরও বলেন, যারা জলবায়ু পরিবর্তনে দায়ী তাদের কাছেই আমরা ক্ষতিপূরণ চাই। জমি, খাদ্য ও পানি মানুষের জন্য, এটা মুনাফার জন্য নয়। ভূমি, জল ও জলবায়ু ধ্বংসে যারা মেতেছেন তাদের ক্ষতিপূরণ দিতেই হবে। এখন উপকূলবাসীর ঐক্যবদ্ধ হওয়ার সময়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে নানা ক্ষতি হয়। এর মধ্যে বেশি হচ্ছে আবাসন, মৎস্য, কৃষিসহ মানুষের শরীর। জলবায়ু পরিবর্তনে প্রকৃতির চেয়ে মানুষের দায়ভার বেশি। এ জন্য জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদেরই এগিয়ে আসতে হবে। জলবায়ু ন্যায় বিচার নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তন থেকে আমাদের খাদ্য ব্যবস্থাও রক্ষা করতে হবে।

Top