পিরোজপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ,দুই জেলের কারাদণ্ড - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

পিরোজপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ,দুই জেলের কারাদণ্ড


মনির হোসেন:পিরোজপুরের নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে দুই জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (২০ অক্টোবর) দুপুরে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মনিরুজ্জামানের আদালত এ কারাদণ্ড দেন।নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো.মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার কাজলাহার গ্রামের জেলে মো.মিজান ও রিদুল আলী হাওলাদার।উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়,রোববার ভোরে উপজেলার অলংকারকাঠি গ্রামের আবাসন এলাকার সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরছিলেন দুই জেলে। উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা সৌরভ মণ্ডল ও নৌপুলিশ সদস্যরা নদীতে টহল চলাকালে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায়। এসময় মো. মিজান ও রিদুল আলী হাওলাদার নামে দুই জেলেকে ইলিশ শিকার করা অবস্থায় আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫টি মা ইলিশ এবং ১০ হাজার মিটার ইলিশ ধরার জাল উদ্ধার করা হয়। পরে রোববার দুপুরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে এক বছরের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা সৌরভ মণ্ডল বলেন, ওই দুই জেলের কাছ থেকে উদ্ধার করা মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং উদ্ধার করা ১০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো. মনিরুজ্জামান বলেন,ইলিশ সম্পদ সংরক্ষণের জন্য এ সময়ে নদীতে ইলিশ মাছ আহরণ,পরিবহন,মজুদ,বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। আইন অমান্যকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।

Top