ঝালকাঠিতে ২ জেলেকে এক বছরের কারাদণ্ড - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ঝালকাঠিতে ২ জেলেকে এক বছরের কারাদণ্ড


মনির হোসেন: ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে মো. মেহেদী ও জিয়া খান নামে দুই জেলেকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১৮ অক্টোবর) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলামের নেতৃত্বে সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের কারাদণ্ডের আদেশ দেন।

এসময় ২৫ হাজার মিটার জাল, ১৫ কেজি মাছ ও একটি নৌকা জব্দ করা হয়। মাছগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়। আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করে নৌকা ভেঙে ধ্বংস করে দেওয়া হয়।জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে সুগন্ধা ও বিষখালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় মো. মেহেদী ও জিয়া খান নামে দুই জেলেকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান ৩ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

Top