জেলেদের হামলায় ইউএনওসহ ৫ জন আহত - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

জেলেদের হামলায় ইউএনওসহ ৫ জন আহত


মো.খলিলুর রহমান:বরিশালের মেঘনা নদীতে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযানে জেলেরা হামলা চালিয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন।শুক্রবার বিকেলে পরিচালিত অভিযানে হামলা করা হয় বলে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন।তিনি জানান, র‌্যাব-কোস্টগার্ড, আনসারসহ উপজেলার মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী নিয়ে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান করা হয়। এ সময় নদীতে জাল ফেলে অবস্থান করা একটি নৌকাসহ জেলেদের আটক করা হয়। তখন জেলেদের ডাকে আরো তিনটি নৌকায় করে লোক এসে তাদের ওপর হামলা করেন বলে জানান জাহাঙ্গীর হোসেন।

জেলেরা তাদের নৌযানে ইট, লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে নিক্ষেপ শুরু করেন। এতে তিনিসহ (ইউএনও) এক জন আনসার সদস্য, চার জন কর্মচারী আহত হন।তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব সদস্যরা ১১ রাউন্ড ফাঁকা গুলি করেন। তখন হামলাকারীরা পালিয়ে যান।পরে ঘটনাস্থল থেকে ১১ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সাত জনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। বাকি চারজন অপ্রাপ্ত বয়সী হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Top