বরিশালে নৌকা থেকে পড়ে বিএনপি নেতার মৃত্যু - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালে নৌকা থেকে পড়ে বিএনপি নেতার মৃত্যু


আলোকিত বার্তা:বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে ইঞ্জিনচালিত জেলে নৌকার ধাক্কায় পড়ে গিয়ে অপর একটি নৌকার যাত্রী বিএনপি নেতা মৃত্যু হয়েছে।শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।নিহত আব্দুর রহমান সরদার (৩৫) উপজেলার চর মেমানিয়া গ্রামের বাসিন্দা ও মেমানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে। রহমান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল জানিয়েছেন।

নৌ-পুলিশ পরিদর্শক ওহিদুল ইসলাম বলেন, চর মেমানিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় বড়জালিয়া আসতে ছিল। এ সময় একটি মাছ ধরা জেলে নৌকা প্রশাসনের ধাওয়ায় পালাতে গিয়ে ওই নৌকায় ধাক্কা দেয়। এতে জেলে নৌকার মাস্তুল এসে রহমানকে আঘাত করে নদীতে ফেলে দেয়। পরে তাকে নদী থেকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রহমানকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঘটনার পর জেলে নৌকা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Top